​স্কার্ফ লুকে কারিনা কাপুর, মুগ্ধ ভক্তরা

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৮:১২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৮:১২:৪৬ অপরাহ্ন
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে আলোচনা সৃষ্টি করেছেন। নীল সমুদ্রের পটভূমিতে তোলা ছবিতে তাকে লাল রঙের বিকিনি টপের ওপর ডোরাকাটা নীল শার্ট এবং মাথায় প্রিন্টের নীল ব্যান্ডানা পরতে দেখা গেছে।

গলায় সূক্ষ্ম লকেটযুক্ত চেইন এবং নো-মেকআপ লুকে তার ক্যাজুয়াল সামার ভাইব দৃষ্টি কেড়েছে নেটিজেনদের। ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘যেমনটা দেখতে পাচ্ছেন, এই স্কার্ফটি আমার ভীষণ পছন্দ হয়েছে।’

ছবিগুলো পোস্ট হতেই ভক্তরা তার সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের প্রশংসা করে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘বয়স যেন আপনার কাছে শুধু একটি সংখ্যা।’ বলিউডের এই শীর্ষ অভিনেত্রী তার প্রিয় স্কার্ফ ও বোল্ড লুকে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :