প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের প্রায় ৭৮০ কেজি আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বুধবার (২৯ জুলাই) দুপুরে ১০০টি বক্সে মোট ৬০০ পিস আনারস আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
উপহার গ্রহণ করতে আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী ভারতীয় হাইকমিশনের এসিস্টেন্ট কনসুলার অফিসার পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমুখ।
এসময় ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডাইরেক্টর ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তারা।
এসময় অপূর্ব রায় জানান, উভয় দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। বন্ধুত্ব ও মৈত্রীর এই সম্পর্কে যেন এগিয়ে যায় এবং বাণিজ্যিক সম্পর্ক যেন আরও মজবুত হয়, সেজন্য ত্রিপুরার কিউ আনারস মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে