হলিউডের মেগাস্টার টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের একমাত্র কন্যা সুরি তার বাবার পদবী বাদ দিয়েছেন। দীর্ঘ ১৪ বছর বাবার থেকে দূরে থাকার পর আনুষ্ঠানিকভাবে নিজের নাম পরিবর্তন করে তিনি এখন 'সুরি নোয়েল' নামে পরিচিত হচ্ছেন।
আন্তর্জাতিক বিনোদন মাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুরির ভোটার নিবন্ধনের অফিসিয়াল নথিতে এই নতুন নাম নথিভুক্ত করা হয়েছে। নিজের নামের সঙ্গে মা কেটি হোমসের মধ্যনাম 'নোয়েল' যুক্ত করেছেন তিনি।
এর আগে ২০২৪ সালে নিউ ইয়র্কের লা গার্ডিয়া হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার সময় সনদপত্রেও 'সুরি নোয়েল' নাম ব্যবহার করেছিলেন তিনি। তবে এবার আনুষ্ঠানিকভাবে ভোটারের তালিকায় নাম অন্তর্ভুক্তির মাধ্যমে অফিসিয়াল কাগজপত্রে বাবার নাম বাদ দিয়ে মায়ের নাম যুক্ত করলেন।
২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে মায়ের সঙ্গেই বেড়ে উঠেছেন সুরি। গত ১৪ বছর ধরে বাবা টম ক্রুজের সঙ্গে তার কোনো সরাসরি যোগাযোগ বা দেখা নেই বললেই চলে।
২০০৫ সালে সম্পর্কে জড়ানোর পর ২০০৬ সালে ইতালিতে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন টম-কেটি। একই বছর জন্মগ্রহণ করেন সুরি। কিন্তু বিয়ের পাঁচ বছরের মাথায় ২০১২ সালের জুনে বিচ্ছেদের আইনি আবেদন করেন কেটি হোমস।
বাবার সঙ্গে মেয়ের দূরত্বের গভীরতা স্পষ্ট হয় সুরির হাই স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানেও। জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে মেয়ের পাশে ছিলেন না টম ক্রুজ। তার পরিবর্তে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পপ তারকা টেলর সুইফটের 'ইরাস ট্যুর' কনসার্ট উপভোগ করতে দেখা যায় তাকে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে