পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় নতুন মাইলফলক। ক্যাশলেস এ ব্যবস্থার মাধ্যমে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে। এ ছাড়া নিবন্ধিত যানবাহনের সংখ্যা এক হাজার অতিক্রম করেছে।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার এ তথ্য জানান। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৬ জুলাই পর্যন্ত ইটিসির মাধ্যমে মোট টোল আদায় হয়েছে ১০ কোটি ৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা।
একই সময়ে পদ্মা সেতুতে ইটিসিতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা বেড়ে ১ হাজার ৮টি হয়েছে। পরিষেবাটি চালুর পর থেকে এ পর্যন্ত ৫৬ হাজার ৪০৬টি যানবাহন ক্যাশলেস পদ্ধতিতে টোল পরিশোধ করে পদ্মা সেতু পার হয়েছে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ম্যানুয়াল টোল আদায়ের পরিবর্তে একক ও অভিন্ন ডিজিটাল ব্যবস্থা চালুর লক্ষ্যেই ইটিসি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
ইটিসির মাধ্যমে ১০ কোটির বেশি টোল আদায় এবং ১ হাজারের বেশি যানবাহনের নিবন্ধন দেশের পরিবহন খাতে প্রযুক্তিনির্ভর ও ক্যাশলেস সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বর্তমানে ট্যাপ, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিজিটাল অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে।
সেতু কর্তৃপক্ষ জানায়, ইটিসি ব্যবহারের জন্য বিআরটিএ প্রদত্ত RFID ট্যাগ সচল থাকলেই হবে। আলাদা কোনো ট্যাগের প্রয়োজন নেই। ইটিসি লেন ব্যবহারকারী যানবাহনকে টোল প্লাজায় থামতে হয় না। প্রায় ৬০ কিলোমিটার গতিসীমার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যায়। এতে টোল প্লাজায় অপেক্ষার সময়, যানজট ও জ্বালানি অপচয় কমছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে দেশের অন্যান্য প্রধান সেতু, এক্সপ্রেসওয়ে ও টানেলেও ধাপে ধাপে ক্যাশলেস ইটিসি ব্যবস্থা চালুর কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি সব পরিবহন মালিক ও চালকদের দ্রুত ইটিসিতে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন