রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকা ওই দুই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগের পাশে অসুস্থ অবস্থায় ওই দুই নারীকে পড়ে থাকতে দেখেন পথচারীরা।
পরে তারা পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। তারা ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং নিয়মিত হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতেন।
অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন