টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৩:১৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৪:০৯:২৫ অপরাহ্ন
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। 

শনিবার (২৫ জুলাই) দুপুরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়ে একটি পোস্ট করেন। পোস্টটি আসে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে।

এর আগে, দিল্লির যন্তর-মন্তরে গত এক মাসেরও বেশি সময় ধরে অবস্থানরত বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবির কারণে সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছিল।

শনিবার সকালে সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে রাজি না হয়, তবে আলোচনায় বসার কোনো সুযোগ নেই। শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা নতুন রাজনৈতিক আলোচনা শুরু করেছে।


বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :