যশোরের অভয়নগরে নিখোঁজের পাঁচ দিন পর ভৈরব নদ থেকে নিসর্গ সাহা বিশ্বাস (২৩) নামে এক কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট সংলগ্ন নদ থেকে নওয়াপাড়া নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত নিসর্গ সাহা বিশ্বাস প্রেমাবাগ ইউনিয়নের মহাকাল গ্রামের বাসিন্দা ও মানবাধিকার সংস্থা 'রাইটস যশোর'-এ কর্মরত কৃষ্ণা রানী সাহার ছেলে। তার বাবা পশাল বিশ্বাস যশোরের ঝিকরগাছা উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই সোমবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি নিসর্গ। এ ঘটনায় তার মা কৃষ্ণা রানী সাহা অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার দুপুরে ভৈরব নদে জোয়ারের পানিতে কচুরিপানার সঙ্গে নিসর্গের অর্ধগলিত মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীরা। পরে খবর পেয়ে নওয়াপাড়া নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে নিসর্গের মরদেহ শনাক্ত করেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নিসর্গের মাসি (খালা) শান্তনা জানান, নিসর্গের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কীভাবে বা কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা এখনো কিছু জানাতে পারেননি।
নওয়াপাড়া নৌপুলিশের ইনচার্জ এসআই রনজিৎ সেন জানান, নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকায় মরদেহের অবয়ব অনেকটাই বিকৃত হয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন