কুয়াকাটায় গণমাধ্যকর্মী কেএম বাচ্চুকে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১২:৫৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১২:৫৯:২০ অপরাহ্ন
কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী কেএম বাচ্চুকে বেধড়ক হাতুড়িপেটা করা হয়েছে। শনিবার রাত ১১ টার দিকে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। বাচ্চুর ডান পা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়েছে। মারধরের এক পর্যায়ে বাচ্চু অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা সটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বাচ্চু কাজ শেষে বাড়ি ফিরছিলেন। কুয়াকাটার সৈকত হোটেলের সামনে ৫ থেকে ৬ শসস্ত্র সন্ত্রাসী তার উপরে অতর্কিত হামলা চালায়। পরিকল্পিতভাবে তার মাথায় পায়ে বেধড়ক হাতুড়িপেটা করে। স্থানীয়দের ভাষ্য অনুসারে কুয়াকাটা পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লী, ৮নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি বায়জিদ, ৮ নং ওয়ার্ড যুবদল সভাপতি শহিদ সিকদারের নেতৃত্বে বাচ্চুর ওপর হামলা চালানো হয়। 

কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহমেদ রিয়াজ গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আমি জেনেছি যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কুয়াকাটা পৌর যুবদেেলর সভাপতি সৈয়দ মোঃ ফারুক জানান, আমাদের কুয়াকাটায় শান্ত রাজনীতি হয়, এই শান্ত পরিবেশকে যারা অশান্ত করার চেষ্টা করছে তারা যদি যুবদলের সাথে জড়িত থাকে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। 

অভিযুক্তদের সাথে মোবাইলে বহুবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায় । এ বিষয়ে মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, ঘটনার কথা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :