​মোদির মন্ত্রিসভার সদস্য রাভনীত বিট্টুর পদত্যাগ

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১২:১৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১২:১৯:৫৩ অপরাহ্ন
ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু পদত্যাগ করেছেন। পাঞ্জাব প্রদেশের বিজেপি নেতা বিট্টুর রাজ্যসভার সংসদ সদস্যের মেয়াদ গত জুনে শেষ হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সূত্রে জানা গেছে, বিট্টুর আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার সম্ভাবনা রয়েছে। তিনি আম আদমি পার্টি (আপ) শাসিত এই রাজ্যে বিজেপির ঘুরে দাঁড়ানোর জন্য কাজ করছেন।

এক পোস্টে বিট্টু জানান, 'ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ দেয়ার জন্য আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।' তিনি বলেন, 'বাংলাদেশের এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের জনগণের সেবা করা এক বিরাট সৌভাগ্যের বিষয় ছিল।'

বিট্টু ২০২৪ সালে বিজেপিতে যোগ দেন এবং লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে তাকে মনোনীত করা হয়েছিল।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :