বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়! বাংলাদেশের সিনেমার ইতিহাসে যুক্ত হলো নতুন এক গৌরবের অধ্যায়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভেনিস চলচ্চিত্র উৎসবের মনোনয়ন ঘোষণা শুরু হলে বিকেলে উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা আনুষ্ঠানিকভাবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম ঘোষণা করেন। ক্যারিয়ারের চতুর্থ চলচ্চিত্র নিয়ে ভেনিসের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়া অত্যন্ত কঠিন ছিলো বলে জানান নির্মাতা।
রুবাইয়াত হোসেনের ভাষ্যমতে, সিনেমাটি জমা দেয়ার কিছুদিন পরই আয়োজকদের কাছ থেকে জানতে পারেন, সিনেমাটি তাদের পছন্দ হয়েছে। তবে কোন বিভাগে এটি প্রিমিয়ার হবে, সে বিষয়ে তখন কোনো তথ্য দেয়া হয়নি। তাই অপেক্ষা আর উৎকণ্ঠা ছিল শেষ মুহূর্ত পর্যন্ত।
অবশেষে জানা গেল, ভেনিসের অফিশিয়াল প্রতিযোগিতামূলক হরাইজন (অরিজোন্তি) বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি আন্তর্জাতিক মাইলফলক। এর আগে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল আঁ সার্তে রিগা বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিল।
কাকতালীয়ভাবে সেই সিনেমা এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’- দুই সিনেমারই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নতুন এই অর্জনে উচ্ছ্বাস আর গর্বের কথা জানিয়েছেন অভিনেত্রী।
রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’একটি মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র। এ সিনেমায় তুলে ধরা হয়েছে ঢাকার প্রেক্ষাপটে এক তরুণীর বিয়ের প্রেক্ষাপট। যেখানে বিয়ের সাজকে কেন্দ্র করে এক তরুণীর মেকআপ, সাজসজ্জা, মৃত্যু ও একটি বিউটি পার্লারকে ঘিরে এগিয়েছে গল্প।
এ সিনেমায় বাঁধনের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্ বিনতে কামাল, রিকিতা নন্দিনী শিমু। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন বাংলাদেশের বরেণ্য অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারীর মতো অভিনয়শিল্পীরা।
ভেনিস লিডোতে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর অনুষ্ঠিত হবে। আগামী ২ সেপ্টেম্বর থেকে সিনেমা জগতের বড় উৎসব শুরু হবে যা চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন