​জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০২:৪৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৪:১৭:৪৮ অপরাহ্ন
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারকাজ দ্রুত এগিয়ে নেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বিচার প্রক্রিয়া নিয়ে জনগণের মাঝে একটা হতাশা তৈরি হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর বিচারের গতিটা একটু স্লো হয়ে গেছে বলে মনে করে মানুষ।

চিফ প্রসিকিউটরের উদ্দেশে তিনি বলেছেন, এই আস্থা পুনরায় ফিরিয়ে আনতে কাজ করবেন বলে আমরা আশা রাখতে চাই।

স্মারকলিপি দেওয়ার সময় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ ছাড়াও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদসহ জোটের শীর্ষ নেতারা ছিলেন। একইসঙ্গে শহীদ পরিবারের সদস্যরাও ছিলেন তাদের সঙ্গে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :