​কলাপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০১:৫২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০১:৫২:০৫ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ  নূর মোহাম্মদ হাওলাদারকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাতে  তাকে মহিপুর থানার পুলিশ গ্রেপ্তার করে।

জানা গেছে, ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইয়ের সাথে শিশুটি অবস্থান করছিল। ৭ জুলাইয়ের ঘটনা। তখন বাড়িতে তাদের মা-বাবা কেউ ছিলেন না। এই সুযোগে পড়শি নূর মোহাম্মদ ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসেন। কিন্তু অভিযুক্ত পালিয়ে যায়। এরপর থেকে তিনি জামাতার বাড়িতে লুকিয়ে ছিলেন। সেখান থেকে বুধবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। 

ভুক্তভোগী পরিবার থেকে বলা হয়েছে, স্থানীয়ভাবে সালিশে বিষয়টি সমাধানের আশ্বাস দেয়ায় তাৎক্ষণিক পুলিশকে জানায়নি। কিন্তু কোন সমাধান না পাওয়ায় বুধবার মহিপুর থানায় মামলা করা হয়। এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার জানান, ‘ভিকটিমের মায়ের মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :