​ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বি‌নিময়

আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০১:৪৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০১:৪৫:২১ অপরাহ্ন
ফিলিপাইনের ম্যানিলায় শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে তারা এ শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলা‌দে‌শের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জয়শঙ্কর তার সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন খলিলুর রহমান। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :