​রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৪:৪৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৫:১৮:৪৮ অপরাহ্ন
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিশেষ করে জ্বালানি খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ গুরুত্ব পায় জ্বালানি খাতের পারস্পরিক সহযোগিতা।

এ সময় ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিনন্দন জানান। পাশাপাশি আইন প্রণয়নসংক্রান্ত সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক করতে নবগঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীর উদ্যোগের প্রশংসা করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণে সম্মত হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :