দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২২ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯২২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে পরীক্ষায় ১৪৭ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জনে। আর নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৯৫।
হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে