২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। প্রিয় দলের এই পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আলোচিত ‘বিয়ের ঘোষণা’ নিয়েও মজার প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
ফাইনাল শেষে ফেসবুকে তিনি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’
পরীমনির এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটিতে ৫২ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। যদিও মন্তব্যের ঘর বন্ধ থাকায় অনেকে পোস্টটি শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, আর্জেন্টিনার পরাজয়ে তার মন খারাপ। কারণ দলটির সঙ্গে তার আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে। তবে তিনি মনে করেন, হার মানেই শেষ নয়, বরং নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ। আগামী বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে ফিরবে আর্জেন্টিনা—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পাশাপাশি লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথাও জানান।
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থনে বেশ সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদ্যাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো মেসিকে নিয়ে ভালোবাসার বার্তা দিয়েছেন।
মূলত গত বুধবার আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া একটি ফেসবুক পোস্ট থেকেই শুরু হয় আলোচনা। সে সময় তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ মজার ছলে দেওয়া সেই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় এবং কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজারো শেয়ারের মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ফাইনালের আগে বিষয়টি নিয়ে হাস্যরসের সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন পরীমনি। তিনি বলেছিলেন, ঘোষণা দিয়ে আগে কখনো বিয়ে করেননি, কিন্তু এবার এমন পোস্ট দেওয়ার পর অসংখ্য বিয়ের প্রস্তাব পাচ্ছেন, যা তিনি কল্পনাও করেননি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে