​বিয়ে করছেন কবে, জানালেন দীঘি

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৬:৪০:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৭:৪৬:০৪ অপরাহ্ন
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে বড়পর্দায় ফিরেছেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা হচ্ছে।

সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে দীঘি নিজের প্রেম, বিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয় কবে বিয়ের পরিকল্পনা করছেন। উত্তরে তিনি জানান, ‘দেরি আছে। সম্ভবত ৫-৭ বছর পর, এর আগে না।’

দীঘি জানান, তার বর হতে হলে চাকরিজীবী হতে হবে এবং সৎ হওয়ার পাশাপাশি গাটস থাকতে হবে। ভুল করলে তাকে নির্দ্বিধায় বলতে হবে, ‘আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও।’

দীঘি প্রেমের বিষয়টি অস্বীকার করলেও অতীতে তার সম্পর্কে একাধিক গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন এবং মুহাইমিন রাশিদের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবির কারণে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে দীঘি স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :