বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জুলাই রাত ৭টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৩.৯১ ফুট (এমএসএল)। বাঁধের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট (এমএসএল)। ক্যাচমন্টে এরিয়ায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটির এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য আগামী শনিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় যে কোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমান উঠিয়ে পানি নিষ্কাশন শুরু হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এতে ৯ হাজার কিউসিক পানি নিস্কাশিত হবে। বর্তমান লেকের উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লো’র তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেয়া হবে। ইনফ্লো বেশি হলে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সূত্র থেকে জানা যায়, বর্তমানে ৫টি ইউনিটের মাধ্যমে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ফলে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। তবে ১০৫ ফুট (এমএসএল) হলেই তখন ছাড়ার পরিকল্পনা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন