​জুলাই আন্দোলন গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সংগ্রামের ফল: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৫:৩২:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৫:৩২:৩৭ অপরাহ্ন
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এটি দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সংগ্রামের ফল। 

'জুলাই শহিদ দিবস-২০২৬' পালন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসকের কার্যালয়ে 
দিবসটির তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলে ফ্যাসিস্ট শেখ হাসিনার জামানায় যে কয়েকটি ঘটনা বাংলাদেশের মানুষের মনোবেদনার কারণ হয়েছে তার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ দেখতে চায় না, এবং এটা নিশ্চিত করবার দায়িত্ব সকল রাজনৈতিক শক্তির।

তিনি বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা, চট্টগ্রাম ও কক্সবাজারে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি গত এক সপ্তাহ ধরে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন। সেই ধারাবাহিকতায় তিনি খাগড়াছড়ি সফর করছেন। প্রতিকূল যাতায়াত পরিস্থিতির মধ্যেও সময়মতো অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হঠাৎ করে সৃষ্টি হয়নি; দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, গণতন্ত্রহীনতা, দমন-পীড়ন, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভই এক সময় গণঅভ্যুত্থানে রূপ নেয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য জনাব আবদুল ওয়াদুদ ভূঁঞা। আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁন, খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আজিজী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মোঃ নুরুল আলম, বাংলাদেশ জামায়েতই ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান প্রমূখ।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :