বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল এবং সিনিয়র শিক্ষক শাহজাদী বিলকিস আকতার ও জুলাইযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা আবদুল বারেক।
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের তাদের এই সাহসিকতা ও দেশপ্রেমের চেতনা বুকে ধারণ করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে। শহীদদের স্মৃতি ও অবদান চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে বলেও বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউসুফের সঞ্চালনায় স্মরণ সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র মাওলানা নুরুল আবচার। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে