রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে আটকা পড়া দুটি বাঘাআইড় মাছ বিক্রি হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায়। মাছ দুটির ওজন ছিলো ৩২ কেজি ও ২৬ কেজি।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে জেলে নয়ন হলদার ও তারা চালাক হলদারের জালে মাছ দুটি আটকা পড়ে বলে জানায় স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
জেলেদের বরাতে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানায়, রাতে পদ্মা-যমুনার মোহনায় জেলে নয়ন হলদার ও তারা চালাক হলদারের জালে মাছ দুটি আটকা পড়ে। সকালে তারা দৌলতদিয়া মৎস আড়তে মাছ দুটি বিক্রির জন্য নিয়ে এসে ওজন দিয়ে দেখে একটি ৩২ কেজি আর একটি ২৬ কেজি। সেখানে উন্মুক্ত নিলামে ৩২ কেজি ওজনের মাছটি প্রতিকেজি ২ হাজার টাকা দরে মোট ৬৪ হাজার টাকায় এবং ২৬ কেজি ওজনের মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় কেনা হয়।
সম্রাট শাজাহান শেখ বলেন, ‘মাছ দুটি কেনার পর মুঠোফোনে যোগাযোগ করে দোহারের আমেরিকান প্রবাসীর কাছে কেজি প্রতি ১০০ থেকে ২০০ টাকা লাভে মোট ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে।’
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে