আল-আরাফাহ ব্যাংক পরিচালনার ভার পুরোনো মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৫ জুলাই) ১২ জন উদ্যোক্তা পরিচালক ও দুইজন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
২০২৪ সালের আগস্ট পরবর্তী পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালক দিয়ে চলছিল ব্যাংকটি। ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের তিনজন কেডিএস গ্রুপের। তারা হলেন- কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ ও কেডিএস টেক্সটাইলের পক্ষে প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ।
অন্য পরিচালকরা হলেন- ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সর্বশেষ নির্বাচনে ঢাকা- ৭ থেকে জামায়াতের হয়ে নির্বাচন করা এনায়েত উল্লা, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং কেওয়াই স্টীল মিলের পক্ষে প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।
আওয়ামী লীগের সময়ে আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে