বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। কুয়াকাটা নৌ-পুলিশ বুধবার (১৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।
নিহত রুবেল রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজের মালিকানাধীন ট্রলারের মাঝি ছিলেন।
এর আগে সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ ছিলেন । এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। পরে স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করলেও রুবেলকে খুঁজে পায়নি।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে