এইচএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি রাজনৈতিক ও শিক্ষা অঙ্গনে ব্যাপক গুরুত্ব পেয়েছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে, শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে