শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীকে পদত্যাগের জন্য আজ রাত পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে পদত্যাগ না করলে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি ঘোষণার পর তারা উত্তরা বিএনএস সেন্টারের সড়ক ছেড়ে চলে যান।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে