গাইবান্ধায় হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন মন্দির কমিটি ও ভক্তরা। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভক্ত ও মন্দির কমিটির সদস্য ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের সাধারণ সম্পাদক বিপিন চন্দ্র দাস, স্থানীয় রামু, কৈলাশ, মনোরঞ্জন দাস, সঞ্জয় দাসসহ মন্দির কমিটির সদস্যরা।
বিপিন চন্দ্র দাস বলেন, হরিদাসের শ্রম ও মেধা বিফলে যাবে না। সরকারের সুদৃষ্টি কামনা করছি; হরিদাসকে যেন মুক্তি দেয় প্রশাসন। তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে বক্তারা অবিলম্বে হরিদাসের মুক্তি দাবি করে বলেন, হরিদাসকে নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে। আশা করি সকল ষড়যন্ত্রের অবসান ঘটবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে