​টানা ছয় দিন বৃষ্টির পর ঢাকায় রোদ

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০২:১২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০২:১২:৫৯ অপরাহ্ন
টানা ছয় দিন অবিরাম বৃষ্টির পর অবশেষে রাজধানী ঢাকায় রোদের দেখা মিলেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মেঘ কেটে সূর্য উঁকি দেয়। রোদের কারণে ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে। তবে রোদ উঠলেও আবহাওয়া অফিস জানিয়েছে, এই স্বস্তি বেশি সময় স্থায়ী নাও হতে পারে। দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় আবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

টানা ছয় দিনের টানা বর্ষণে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলো থেকে পানি নেমে গেলেও বিভিন্ন এলাকার অলিগলিতে এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। রাস্তায় পানি জমে থাকায় সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে বেলা বাড়া পর্যন্ত নতুন করে বৃষ্টি না হওয়ায় স্বস্তিতেই চলাফেরা করছেন ঘরমুখো মানুষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া বৃষ্টি হলেও আজ দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :