ইরান যুদ্ধের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিহত সদস্যের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। জুলাইয়ের শুরুতে আরব সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক নৌবাহিনীর পাইলট নিহত হওয়ার পর এই সংখ্যা বেড়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
সোমবার পর্যন্ত সংঘাতে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যাও বেড়ে ৪১৪ জনে পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, আহতদের অধিকাংশই মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভুগছেন।
এর আগে কুয়েতে একটি কমান্ড সেন্টারে ইরানের ড্রোন হামলায় ছয় সেনা নিহত হন। পরে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলায় আহত এক সেনা এক সপ্তাহের বেশি সময় পর মারা যান। এছাড়া ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সহায়তাকারী একটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ইরাকে বিধ্বস্ত হলে আরও ছয় সেনাসদস্য নিহত হন।
মোজতবা খামেনি জীবিত নাকি মৃত, যা বললেন ট্রাম্পমোজতবা খামেনি জীবিত নাকি মৃত, যা বললেন ট্রাম্প
মোট ৪১৪ জন সেনাসদস্য আহত হয়েছেন, যার মধ্যে সোমবার যুক্ত হওয়া একজন মার্কিন বিমানবাহিনীর সদস্যও রয়েছেন। তবে ওই সদস্য কীভাবে আহত হয়েছেন, তা স্পষ্ট করেনি সেন্টকম।
মার্কিন কর্মকর্তারা জানান, এই যুদ্ধে আহতদের বেশিরভাগই বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে মস্তিষ্কে আঘাত পেয়েছেন। যদিও যুদ্ধ-পরবর্তী মানসিক চাপজনিত সমস্যা (পিটিএসডি) এবং মস্তিষ্কে আঘাত সাম্প্রতিক যুদ্ধগুলোর অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে, তবুও এসব আঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব এখনও পুরোপুরি জানা যায়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন