​‘তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি’

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০২:০১:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০২:০১:১২ অপরাহ্ন
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে মারা জন্য অরজিনাল ‘চাবুক অর্ডার’ করেছেন চিত্রনায়ক ওমর সানী। সোমবার (১৩ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রসিকতাপূর্ণ এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি।

ওমর সানী লেখেন, ‘‘শোন শাহরিয়ার নাজিম জয় তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি। সাবজেক্ট খেলাধুলা ফান।”

সম্প্রতি জয়ের একটি ফেসবুক পোস্টের জবাবে এমন কথা বলেছেন ওমর সানী। ওই পোস্টে জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বই দশকে দেখতাম সিনেমাতে ওমর সানীকে চাবুক মারত মৌসুমী। কেন মারত, এখন বুঝেছি।’

চাবুক মারা নিয়ে জয়ের এমন পোস্ট দ্রুত সোশ্যালে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে শুরু হয় তর্কবিতর্কও। কেউ কেউ জয়ের এই রসিকতাপূর্ণ মন্তব্যের সমর্থনও করেছেন। অবশ্য আছে ভিন্নমতও।

জানা গেছে, সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন ওমর সানী। সেখানে তিনি মেসিকে নিয়ে মন্তব্য করেন। পরে আর্জেন্টিনা সমর্থকদের নিয়েও মন্তব্য করেন ওমর সানী। এরপরই সোশ্যালে পাল্টাপাল্টি পোস্ট দিচ্ছেন এই দুই অভিনেতা।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :