জ্বালানি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বন্যাদুর্গতদের জন্য বিপিসির ত্রাণ প্রদান

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ১০:৫৭:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:০১:১৫ অপরাহ্ন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ( বিপিসি)’র অধীনস্থ কোম্পানি যথাক্রমে ইস্টার্ণ রিফাইনারি পিএলসি., পদ্মা অয়েল পিএলসি., যমুনা অয়েল পিএলসি. এবং মেঘনা পেট্রোলিয়াম লিঃ কর্তৃক চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যাদুর্গত জনগণের মাঝে ২০০০ (দুই হাজার) প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এর উপস্থিতিতে ত্রাণগুলো আজ সকালে সার্কিট হাউজে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রাণ গ্রহণ করেন।

ত্রানের প্রতি প্যাকেটে আছে-  ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ প্যাকেট বিস্কুট (ফ্যামেলি সাইজ), ৪ প্যাকেট নুডুলস, ৬ পিস ওরস্যালাইন এবং ২ পিস সাবান। 

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিনসহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন , পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কোম্পানীগুলো ও বিপিসির উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :