​বন্যা: ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন দিল বিউবো

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৬:১৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৬:১৪:০৪ অপরাহ্ন
বন্যাজনিত বিদ্যুৎ পরিস্থিতিতে গ্রাহকসেবা নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুমের সঙ্গে  সার্বক্ষণিক সমন্বয়ের জন্য প্রতিনিধি (ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মনোনয়ন দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

কেন্দ্রীয় মনিটরিংয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনীত হয়েছেন বিউবোর উপমহাব্যবস্থাপক (বাণিজ্যিক পরিচালন) মো. রুকন উদ্দীন। মোবাইল: ০১৮৩৩৩১১০৯৫। ইমেইল: dgm@bpdb.gov.bd

বিতরণ অঞ্চল, চট্টগ্রামের ফোকাল পয়েন্ট কর্মকর্তা তত্ত্বাবধায়ক প্রকৌশলী প ও স সার্কেল (চট্টগ্রাম পূর্ব) এ কে এম জসীম উদ্দীন। মোবাইল: ০১৭৭৭৭৬০০২৯। ইমেইল: se_east_ctg@yahoo.com

সোমবার (১৩ জুলাই) বিউবোর সচিব (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক অফিসে আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমান বন্যা পরিস্থিতিতে গ্রাহকসেবা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিতকরণ, বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও যোগাযোগ রক্ষা এবং মাঠপর্যায়ে গ্রাহকসেবা কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই দুই কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনোনয়ন দেওয়া হলো।

অফিস আদেশে আরো বলা হয়, বিদ্যুতের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিউবোতে কন্ট্রোল রুম বিদ্যমান রয়েছে। উক্ত কন্ট্রোল রুম বর্তমান বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রাখবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :