​রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চার দিনের রিমান্ডে

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৪৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৪৬:২৮ অপরাহ্ন
অর্থপাচার মামলায় গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এদিন বিকালে তাকে আদালতে হাজির করা হয়। সিআইডি পুলিশের পরিদর্শক কে এম রাকিবুল হুদা তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে পুলিশ প্রহরায় তাকে কাঠগড়ায় নেওয়া হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী কবির হোসেন রিমান্ডের পক্ষে শুনানি করেন৷ অন্যদিকে আসামিপক্ষে শ্যামল কুমার রায় রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

আদালতের অনুমতি নিয়ে হরিদাস বলেছেন, ‘আমি একজন কৃষক ছিলাম, এখন মন্দির পরিচালনা করি। মন্দির করে যদি অপরাধী হই, তাহলে কিছু করার নাই। ভক্তদের দেওয়া এ টাকা যদি অন্যায় কাজে পরিচালনা করি তাহলে তদন্ত করে সেটি দেখা হোক।’

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে রোববার (১২ জুলাই) ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই সাইফুল ইসলাম উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলা করার দিন রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের রাধা গোবিন্দ ও কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলার বিবরণে বলা হয়েছে, হরিদাস পলাশবাড়ীর আলোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা। অনুসন্ধানের পর অভিযোগ পর্যালোচনায় জানা যায়, তিনি একজন সাধারণ ব্যবসায়ী এবং ব্যবসার আড়ালে মুদ্রা পাচারসহ হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। তার নামে থাকা ৯ ব্যাংক হিসাব ও অন্যান্য কাগজপত্র বিশ্লেষণ করে দেখা যায়, তার ব্যাংক হিসাবে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন ব্যক্তির ব্যবসাবর্হিভূত নগদ অর্থ জমা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :