কানাডার টরেন্টো শহরে নির্বিচার গুলিবর্ষণের এক ঘটনায় দুইজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে।
শনিবার (১১ জুলাই) মিডটাউন টরেন্টোতে কানাডার সবচেয়ে বড় লাতিন থিমের বার্ষিক সাংস্কৃতিক উৎসব সেন্ট ক্লেয়ার ফেস্টিভ্যালে সালসা নাচ ও সঙ্গীত চলাকালে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে; সিটিভি নিউজের বরাতে জানিয়েছে রয়টার্স।
পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে বন্দুকের গুলিতে আহত পাঁচজনকে শনাক্ত করেন। গুলিবিদ্ধ আরও দুইজনকে সেখানেই মৃত ঘোষণা করা হয়। আহতদের কার কী অবস্থা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
কর্তৃপক্ষ লোকজনকে ঘটনাস্থল এড়িয়ে চলার ও পুলিশের সব নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত ও দায়ীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
টরেন্টো পুলিশ বিভাগ তাদের দাপ্তরিক এক্স একাউন্টে যে তথ্য দিয়েছে তার বাইরে বিস্তারিত জানাতে রাজি হননি পুলিশের মুখপাত্র।
পুলিশ জানিয়েছে, আরও তথ্য পাওয়া গেলে সর্বশেষ পরিস্থিতি জানানো হবে। তাৎক্ষণিকভাবে কোনো সন্দেহভাজন, হামলার উদ্দেশ্য বা গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে