নাটোরের সদরে ভ্যানকে চাপা দিয়ে একটি ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় ভ্যানের চালক নিহত হয়েছেন।
এ ছাড়া আহত হয়েছেন ভ্যানে থাকা আরো এক ব্যক্তি। শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় রিভু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিভু ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন এবং ভ্যানে থাকা অপর এক ব্যক্তি আহত হন।
তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে নাটোর সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
পুলিশ পরিদর্শক জাকির হোসেন আরো জানান, নিহত ভ্যানচালকের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএ