বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে গোলপোস্টের নিচে অতিমানবীয় পারফর্ম করে বিশ্বজুড়ে কুড়িয়েছেন প্রশংসা। এবার সেই কীর্তির এক অনন্য স্বীকৃতি পেলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা।
তার নামানুসারে ক্যারিবীয় সাগরে আবিষ্কৃত একটি নতুন প্রজাতির ‘সী স্লাগ’ (এক ধরনের সামুদ্রিক শামুক) এর নামকরণ করা হয়েছে।
ক্যারিবীয় সাগরে এই ছোট লাল রঙের মলাস্ক জাতীয় প্রাণীটি আবিষ্কার করেছেন স্প্যানিশ জীববিজ্ঞানী হেসুস ওর্তেয়া। ৪০ বছর বয়সী এই ফুটবল তারকার প্রতি সম্মান জানিয়ে তিনি প্রাণীটির বৈজ্ঞানিক নাম রেখেছেন ‘আলদিসা ভোজিনহা’।
বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়েছিল কেপ ভার্দে।
গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে শেষ ৩২-এর লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল তারা। সেখানে বিশ্বজয়ীদের রীতিমতো কাঁপিয়ে দিয়ে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ৩-২ গোলে হেরে বিদায় নেয় আফ্রিকার এই পুঁচকে দলটি।
তবে এর আগেই ইতিহাসের পাতায় নাম লেখায় কেপ ভার্দে। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করে দলটি।
আর সেই ম্যাচে স্প্যানিশদের একের পর এক আক্রমণ রুখে দিয়ে রাতারাতি বিশ্বমঞ্চের নায়ক বনে যান গোলরক্ষক ভোজিনহা। গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানী ওর্তেয়া জানান, স্পেনের বিপক্ষে ভোজিনহার ‘অনবদ্য ভূমিকা’কে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ। মজার ব্যাপার হলো, স্পেন দলটির ডাকনাম ‘লা রোহা’ বা ‘লাল দল’। ওর্তেয়া তার প্রতিবেদনে যোগ করেন, ‘উৎসর্গীকৃত এই নতুন প্রজাতির লাল রঙ মূলত ভোজিনহার সেই অবিশ্বাস্য কীর্তিকেই মনে করিয়ে দেয়।’ স্পেনের বিপক্ষে সেই ম্যাচের পর ভোজিনহার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল।
সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা রাতারাতি ৫০ হাজার থেকে বেড়ে দাঁড়ায় ১৭.৪ মিলিয়নে! যা মার্কিন এনএফএল কিংবদন্তি টম ব্রেডির চেয়েও বেশি।
এদিকে ৭৫ বছর বয়সী বিজ্ঞানী ওর্তেয়া ওভিয়েদো বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। কেপ ভার্দের জলসীমায় দীর্ঘ গবেষণার স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে দেশটিতে মেডেল অব মেরিটে ভূষিত হন তিনি। ফুটবলের অন্ধ ভক্ত ওর্তেয়া এর আগেও নিজের আবিষ্কারের সঙ্গে প্রিয় খেলার মেলবন্ধন ঘটিয়েছেন।
এর আগে কোস্টারিকায় আবিষ্কৃত একটি প্রাণীর নাম তিনি রেখেছিলেন রিয়াল মাদ্রিদ ও পিএসজির সাবেক কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসের নামে। এ ছাড়া স্প্যানিশ ক্লাব স্পোর্টিং গিজনের জার্সির রঙের সঙ্গে মিল থাকা একটি ক্ষুদ্র জলজ প্রাণীর নামকরণ করেছিলেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার কিনির নামানুসারে। এবার সেই তালিকায় যুক্ত হলেন কেপ ভার্দের পোস্টম্যান ভোজিনহা।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন