মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামে অতিবৃষ্টির ফলে সৃষ্ট প্রবল স্রোতে একটি কালভার্ট ধসে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১০ জুলাই) দুপুর থেকে ওই এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে খালের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। শুক্রবার দুপুরে প্রবল পানির চাপে কালভার্ট নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে একপর্যায়ে তা ধসে পড়ে।
কালভার্ট ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষসহ প্রতিদিন যাতায়াতকারী শত শত মানুষ বিপাকে পড়েছেন। বর্তমানে অনেকেই বাড়তি সময় ও খরচ দিয়ে বিকল্প পথে চলাচল করছেন। আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে খাল পারাপারের চেষ্টা করছেন।
এ বিষয়ে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ধসে পড়া কালভার্ট পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নতুন করে কালভার্ট নির্মাণের বিষয়ে এলজিইডির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন