টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। শুক্রবার (১০ জুলাই) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জেলা শহরসহ চারটি উপজেলার নিম্নাঞ্চল ও বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৩টা ৪০ মিনিট থেকে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত থাকে শনিবার সকাল পর্যন্ত। আজ সকাল ৯টা পর্যন্ত এই জেলায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানির কারণে শহরের প্রধান সড়কসহ অলিগলির রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেক রাস্তার দুপাশে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। শহরের প্রধান সড়কগুলোতে রিকশা, ইজিবাইক ও অন্যান্য যানবাহনের উপস্থিতি নেই।
এদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় সড়কের বেহাল দশা। চিৎলা-গোবিন্দহুদা গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের কাছের মাটি সরে গিয়েছে। বৃষ্টির পানিতে সড়কটির বেশ কিছু অংশ ভেঙে গেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে বড় ধরনের ধসে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এছাড়া জয়রামপুর কাঁঠালতলা বাজার থেকে কুমারীদহ যাওয়ার রাস্তার একটি অংশও মসজিদের কাছে ধসে পড়েছে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন বলেন, সড়কটির ভাঙন রোধ করে চলাচলের উপযোগী করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন