​দ্বিতীয় দিনের মতো সাজেকে অবস্থান করছেন আটকে পড়া পর্যটকরা

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৩:০৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৩:০৬:৩১ অপরাহ্ন
পাহাড়ি ঢলে সড়ক পানিতে ডুবে থাকায় রাঙামাটির সাজেকে আটকে পড়া পর্যটকরা দ্বিতীয় দিনের মতো রুমের সার্ভিস ফি দিয়ে সেখানেই অবস্থান করছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সাজেকে অবস্থানরত সাড়ে চারশ পর্যটকের সবাই নিরাপদ আছেন।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি মতিজয় ত্রিপুরা বলেন, ‘বুধবার (৮ জুলাই) দীঘিনালা সাজেক সড়কের বিভিন্ন স্থান ডুবে থাকায় সাজেকে ভ্রমণে আসা পর্যটকরা আটকে পড়েছেন। তাদের রুমে ভাড়া দিতে হচ্ছে না। পানি ও রুম সার্ভিস দিয়েই থাকছেন। খাবার এখন পর্যন্ত পর্যাপ্ত মজুত আছে। আরও বেশ কয়েকদিন ভালোভাবে চলা যাবে।’

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘সকাল থেকে বৃষ্টি কমেছে। আশা করা যাচ্ছে, বৃষ্টি না হলে পানি কমে আসলে গাড়ি চলাচল শুরু হবে। আজ বিকালে অথবা কাল সকালে গাড়ি চলাচল শুরু হতে পারে।’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :