​মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১২:৩৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১২:৩৪:০২ অপরাহ্ন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুর এলাকায় অতি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে গাছ ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর পড়ে। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

বুধবার (৮ জুলাই) রাত ৩টার দিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর গাছটি ভেঙে পড়ে। 

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে গাছটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সরঞ্জামের সাহায্যে গাছটি অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

তিনি আরও জানান, ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনো ব্যক্তি অবস্থান করছিলেন না। ফায়ার সার্ভিসের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপের ফলে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :