ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পক্ষে সাফাই গাইলেন ন্যাটো-প্রধান

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০১:২০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০১:২০:১৪ অপরাহ্ন
ইরানে নতুন করে হামলা চালানো খুবই জরুরি ছিল বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে। তুরস্কের আংকারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তখন আমি মনে করি যুক্তরাষ্ট্রের জোরালো প্রতিক্রিয়া দেখানো অত্যন্ত জরুরি।’

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সবশেষ দফায় অন্তত ৮০টি হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নিশানা করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জবাবে এ হামলা চালানো হয় বলে জানায় সেন্টকম।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :