রাঙ্গামাটির বাঘাইছড়িতে ধসে পড়া গাছের গোড়ায় চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের লাইল্যাঘোনা এলাকায় গাছ চাপার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে লক্ষী বিলাস চাকমা নামের এক ব্যক্তি একটি মরা গাছের গোড়া পরিষ্কার করার কাজ করছিলেন। এ সময় হঠাৎ মরা গাছটি ধসে তার গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বাঘাইছড়ি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, 'গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আমরা পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের দ্রুত সময়ের মধ্যে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।'
এদিকে টানা বৃষ্টিতে রাঙ্গামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হচ্ছে।
কয়েকদিনের টানা বৃষ্টিতে রাঙ্গামাটির বিভিন্ন পাহাড়ে ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও অনেক বাসিন্দাই এখনই ঘরবাড়ি ছেড়ে সরতে নারাজ।
রাঙ্গামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরও বাড়লে পাহাড় ধসের ঝুঁকি আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে