তদন্তে পিবিআই

​ফেস দ্যা পিপলের সম্পাদকসহ দুইজনের বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৭:০০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৮:৩১:০৮ অপরাহ্ন
চাঁদাদাবি ও মানহানির অভিযোগে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেছে মাস্তুল ফাউন্ডেশন।

রোববার (৫ জুলাই) সকালে মাস্তুল ফাউন্ডেশন-এর পক্ষে আবু মো. কামরুজ্জামান ঢাকা সিএমএম আদালতে এই মামলার আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বাদী পক্ষের আইনজীবী মো. ইমদাদুল হক লাল ও আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়, আসামিরা ফেস দ্যা পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর মাস্তুল ফাউন্ডেশনে অফিসে আসেন। এরপর আসামিরা মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫ হাজার টাকা করে দাবি করেন। মাস্তুল ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য আসামিদের মাসিক ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। মাস্তুল ফাউন্ডেশনের কর্তৃপক্ষ আসামিদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় ভয়ভীতিসহ প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করা হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

এতে আরও বলা হয়, গত ২৮ জুন ফেস দ্যা পিপল অনলাইন নিউজ পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুন্ন করে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর ফলে প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার মানহানি ঘটেছে বলে অভিযোগ দাবি করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :