​কলাপাড়ার উপকূলজুড়ে মাঝারি বৃষ্টিপাত

সাগর প্রচণ্ড উত্তাল, শত শত মাছ ধরার ট্রলার ঘাটে

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৫:৪৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৫:৪৩:৫৬ অপরাহ্ন
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রাবন্দরসহ গোটা উপকূলজুড়ে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কখনো বইছে মৃদু দমকা হাওয়া। জনজীবনে কিছুটা হলেও ভোগান্তি বেড়েছে। শ্রমজীবী মানুষের ভোগান্তি অনেকটা বেশি। সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। অনবরত উত্তাল ঢেউয়ের ঝাপটায় সৈকতের ভাঙন বেড়েছে। ঝুঁকিতে রয়েছে কুয়াকাটা শূন্যপয়েন্ট, আশপাশের মসজিদ-মন্দিরসহ বিভিন্ন স্থাপনা। 

সাগর উত্তাল থাকায় শত শত মাছ ধরার ট্রলার খাপাড়া নদীর মহিপুর-আলীপুরসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় রয়েছে। ফলে হাজার হাজারে জেলে পরিবারের পেশায় সংকট শুরু হয়েছে। তারা বেকার বসে সময় পার করছেন। পড়েছেন আর্থিক অনটনে। অমাবস্যার প্রভাবে অস্বাভাবিক জোয়ারের প্লাবনের শঙ্কায় পড়েছেন এখানকার ১২টি ইউনিয়নের বিভিন্ন বেড়িবাঁধের বাইরের পাঁচ সহস্রাধিক পরিবার। 

তবে কলাপাড়া থেকে ঢাকাগামী দোতলা এবং অভ্যন্তরীণ রুটের এক/দেড়তলা লঞ্চ চলাচল সচল রয়েছে। সচল রয়েছে সারা দেশের সঙ্গে বাস চলাচল। 

কলাপাড়া উপজেলা সিপিপির সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান খান জানান, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে স্থানীয়ভাবে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :