চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখের উপস্থিতিতে সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে বারোটায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার (৫ জুলাই) বিকেলে বিদ্যুৎ ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, জুন মাসে সারাদেশে অনেক বিদ্যুৎগ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়েছেন বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে বিদ্যুৎ সচিবের নির্দেশে বিতরণী কোম্পানিগুলো কাজ করছে। একই সঙ্গে দেশের কিছু স্থানে লোডশেডিংয়ের কারণে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখতে না পেরে বিক্ষুব্ধ মানুষ বিদ্যুৎ অফিসে হামলা চালায়।
এসব নিয়ে বিদ্যুৎ বিভাগ কী কাজ করছে, গণমাধ্যমের সামনে তা তুলে ধরতেই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে