​হাম উপসর্গে আরও দুই মৃত্যু

আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৬:৪৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৬:৪৭:৪৯ অপরাহ্ন
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও দুই শিশু মারা গেছে। এ সময় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩২ জন। আর হাম শনাক্ত হয়েছে ১০১ জনের। মোট আক্রান্ত হয়েছে ৮৩৩ জন।

হামের উপসর্গে দুই শিশুর একজন ঢাকায় ও একজন সিলেটে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭৩১ শিশুর।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৩৮ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৫২৬ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ১৭ হাজার ২১৯ শিশু।

১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ৯৬৬ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৪ হাজার ২১৮ জন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :