গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে ওই শিশুটির হাম শনাক্ত হয়নি। একই সময়ে দেশে ৯৫১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে মোট ৬২৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৯।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ২৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৮৫ হাজার ৫০৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮১ হাজার ৮৮২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
এ ছাড়া এ সময়ে দেশে ১২ হাজার ১৩২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে