রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শিল্প প্রতিযোগিতা ‘কার্তিনা মিরা আর্ট কম্পিটিশন–২০২৬’-এ সেরাদের তালিকায় জায়গা করে নিয়ে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী অরণী হোসেন অথৈ।
বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় এবার মোট ১ হাজার ৬৫৩টি চিত্রকর্ম জমা পড়ে। সেখান থেকে মাত্র ১৫টি চিত্রকর্মকে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত করা হয়। গত ২৪ জুন ২০২৬ রাশিয়ার সামারা শহরে আয়োজিত প্রদর্শনী ও সম্মাননা অনুষ্ঠানে বিজয়ী শিল্পীদের স্বীকৃতি দেওয়া হয়।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অরণী হোসেন অথৈর আঁকা ‘দ্য ক্রাফটসম্যান’ শীর্ষ ১৫ নির্বাচিত চিত্রকর্মের মধ্যে স্থান পেয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থী।
এবারের প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন শিল্পী বাংলাদেশ, ভিয়েতনাম, কলম্বিয়া, কঙ্গো, ইন্দোনেশিয়া, সেনেগাল, দক্ষিণ কোরিয়া, চীন, ক্যামেরুন, রাশিয়া ও কাজাখস্তানের প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতায় পেইন্টিং, গ্রাফিক্স ও ডিজিটাল আর্ট—এই তিনটি বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় ও ইনোপ্রাক্টিকা-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার ব্যাংক স্পনসর ছিল রাশিয়ার অন্যতম বৃহৎ ব্যাংক গাজপ্রমব্যাংক। সহ-আয়োজক হিসেবে ছিল স্টেট ট্রেতিয়াকভ গ্যালারি।
অরণী হোসেন অথৈর এই অর্জন আন্তর্জাতিক শিল্পাঙ্গনে বাংলাদেশের তরুণ শিল্পীদের সম্ভাবনাকে নতুন করে তুলে ধরেছে।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন