শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, মঙ্গলবার বনানীতে দাফন

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৪:০৭:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৪:০৭:৩৮ অপরাহ্ন
দেশের বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হবে।

এ ছাড়া সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার বনানী কবরস্থানে গুণী এই শিল্পীর দাফন হবে।

আজ সোমবার (২৯ জুন) দুপুরে মুস্তাফা মনোয়ারের ছেলে সাদাত মনোয়ার জানান, ধানমণ্ডির তাকওয়া মসজিদে গোসল শেষে দুপুর ১২টার দিকে মুস্তাফা মনোয়ারের মরদেহ তার নিজ বাসভবনে নেওয়া হয়েছে। বিকেল পর্যন্ত সেখানে পরিবারের সদস্য, স্বজন ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে।

এরপর মরদেহ সংরক্ষণের জন্য স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।  পরিবারের পক্ষে তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টায় সর্বপ্রথম মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। সেখানে গুণী এই শিল্পীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আধা ঘণ্টার জন্য মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হবে, যেখানে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি। চারুকলার আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের এই কিংবদন্তিকে।
একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

প্রধানমন্ত্রী, তার সহশিল্পী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :