পুশইনের শঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৪:১১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৫:৩৬:৫২ অপরাহ্ন
ভারত থেকে অবৈধ পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে সর্তক অবস্থায় রয়েছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবদী, নলঘড়িয়া সীমান্ত দিয়ে পুশইনের আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থায় ছিলেন সীমান্তে।

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও কসবা উজেলার ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরার সঙ্গে। এসব সীমান্ত এলাকা দিয়ে যেন অবৈধভাবে ভারত থেকে পুশইন করা না হয় সেজন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সর্তকতা অবস্থায় রয়েছে৷ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করছে।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন চেষ্টার খবরে সতর্কতা হিসেবে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো অবস্থাতেই পুশইন করতে দেয়া হবে না। বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রাম বাসীদের কেউ সতর্ক থাকার জন্য সচেতন করা হয়েছে। 
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :