দেশে হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের লক্ষণ নিয়ে মোট ৬৮৬ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত মোট ১০০৯ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গেছে। তাদের মধ্যে ৯৭৩ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১২৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
তাতে সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৬৪ জন। আর নমুনা পরীক্ষায় ১১ হাজার ২৯৭জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে